spot_img
spot_img

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও মারা গেলেন

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও মারা গেলেন।

বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেব পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিনা আক্তার (৩৫)।

স্থানীয়রা জানাইয়, কামাল উদ্দিন দুপুরে গোসল করে এসে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঘরের সামনে টানানো জিআই তারে কাপড় দিতে যান। এসময় জিয়াই তার বিদুতায়িত হয়ে থাকায় কামাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। দৃশ্যটি দেখে স্বামীকে বাঁচাতে যান স্ত্রীর রিনা। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ