spot_img

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার: মন্ত্রিপরিষদ

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও এভাবে দেশের সাপ্লাই চেইন বন্ধ হয়নি। বিশ্বে জ্বালানি তেলের দাম কমলে, অনেক দেশে কমে। আবার দাম বাড়লে বাড়ার প্র্যাকটিস আমাদের দেশে নেই।

আজ শুক্রবার (২৯ জুলাই) সকালে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, পরিস্থিতি বিবেচনা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ