spot_img

২৪ ঘণ্টায় করোনায় ১জনের মৃত্যু; শনাক্ত ৩৫৫

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২৮৫ জনে।

একই সময়ে ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৫ হাজার ৪৩ জন হলো।

আজ শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯৬ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ