spot_img

বিএনপি নেতা আমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল।

আজ শনিবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যাচ্ছেন।

এর আগে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ