বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুতবিচার চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুতবিচার এবং দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা চাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। একই সঙ্গে দেশের যে জরুরি সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো বিলম্ব না করে দ্রুত বাস্তবায়ন করা হোক।’

আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই গণঅভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের ওপর জাতিসংঘের ঢাকা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এটি ভুলে গেলে চলবে না যে, দেশের এখন এমন একটি সরকার প্রয়োজন যেটি সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করে। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করার মধ্যে এবং ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, তা তিনি বাস্তবায়ন করবেন। এ নির্বাচনের মাধ্যমেই একটি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ও সংসদ গঠিত হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ