ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, জ্বালানী সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে তার ফলে ইউরোপকে ত্রিমুখী সংকট মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিতে হবে।
রোববার (২৮ আগস্ট) এক টুইট বার্তায় এসব কথা জানান তিনি।
তিনি বলেন, অর্থনৈতিক, জ্বালানী ও খাদ্য সংকট আমাদের সবাইকে আক্রান্ত করতে যাচ্ছে। এই সংকটে যাতে পড়তে না হয় সেজন্য আমাদেরকে এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বোরেল আরেক টুইটে লিখেছেন, আমাদেরকে একসঙ্গে একাধিক সংকট মোকাবিলা করার জন্য নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।
সূত্র: পার্সটুডে











