spot_img
spot_img

অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতাকর্মী আটক

গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ আগস্ট) রাত থেকে সোমবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশকতাসহ বিভিন্ন মামলার অভিযোগে তাদের আটক করেছে। সোমবার দুপুরে আটককৃতদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ