spot_img
spot_img

আমেরিকায় যাওয়ার পথে অচল ব্রিটিশ যুদ্ধজাহাজ

পোর্টসমাউথ থেকে ল্যান্ডমার্ক এভিয়েশন ট্রায়াল মিশনে অংশ নিতে আমেরিকায় যাওয়ার পথে অচল হয়ে গেছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হিসেবে খ্যাত রয়্যাল নেভি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এইচএমএস প্রিন্স অব ওয়েলস ।

সোমবার (২৯ আগস্ট) সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৩ বিলিয়ন পাউন্ডের যুদ্ধজাহাজটি পোর্টসমাউথ থেকে ল্যান্ডমার্ক এভিয়েশন ট্রায়াল মিশনে অংশ নিতে আমেরিকায় যাচ্ছিল।

রয়্যাল নেভির এক মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধজাহাজটি আইল অব উইটের কাছে দক্ষিণ উপকূল অনুশীলন এলাকায় রয়ে গেছে। কারণ রয়্যাল নেভি হঠাৎ সৃষ্টি হওয়া যান্ত্রিক ত্রুটির বিষয়টি তদন্ত করছে।

সূত্র: গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ