spot_img
spot_img

বিজেপিকে দিল্লি থেকে হটানোই আমাদের শেষ লড়াই: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লি থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে হটানো তাদের শেষ লড়াই।

তিনি বলেন, বাংলায় তো আমরা লড়াই করছি। বাংলাকে বাঁচানো আমাদের প্রথম লড়াই। বাংলাকে ঠিক রেখে দিল্লিতে যখন কেউ ভূমিকা রাখতে পারবে না, আমরা ওয়াদা করছি যে আমরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে দিল্লি থেকে হটিয়ে দেবো।

আজ সোমবার (২৯ আগস্ট) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মমতা বলেন, সাঙ্ঘাতিক একটা সরকার চলছে। তার মন্ত্রীদের কাজ নেই, কর্ম নেই, দৈনিক আসছে আর পুলিশকে চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে। একটা বিল সই করছে না, যা ইচ্ছে তাই করে যাচ্ছে।

তিনি বলেন, বিজেপি সংবাদ মাধ্যম থেকে শুরু করে, কেন্দ্রী তদন্তকারী সংস্থা সিবিআই থেকে শুরু করে, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে, ইডি থেকে শুরু করে আরও অনেককে কিনে নিয়েছে। তাহলে বিচার পাওয়ার জায়গা যেখানে নেই, সেখানে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে, এই রাস্তাতেই লড়াই চলবে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ