কারিগরি ত্রুটিজনিত কারণে মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস অভিযান বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট) পরীক্ষামূলক অভিযানে যাওয়ার কথা ছিল নাসার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও নতুন রকেটটি। কিন্তু চারটি বিশাল ইঞ্জিনের একটি ইঞ্জিন কারিগরি ত্রুটিতে পড়ে।
নাসা জানিয়েছে, রকেটটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। কী সমস্যা হয়েছে সে বিষয়ে প্রকৌশলীরা তথ্য সংগ্রহ করবেন।
রকেটটির উৎক্ষেপনের সম্ভাব্য তারিখ আগামী ২ সেপ্টেম্বর।
যদিও নাসা কর্তৃপক্ষ বলেছে, এটা ইঞ্জিন ব্লেড ঠিক করার ওপর নির্ভর করবে।
সূত্র:বিবিসি











