শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আ.লীগ মনোনিত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

শুক্রবার (২৯ অক্টোবর‌) রংপুরে তার নির্বাচনী এলাকা রংপুর-৪ পীরগাছা-কাউনিয়া উপজেলার দলীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে নির্বাচিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশ বিরোধী কোনো অপশক্তি যেন নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে দিকে সকলকে নজর রাখতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ