মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের পদস্থ কর্মকর্তা ও নেতাদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির তালেবানের নেতৃত্বাধীন সরকার।
আফগানিস্তানের শাফাকনা বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে আফগান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই আহ্বান জানান।
তিনি বলেন, আফগানিস্তানের সকল নাগরিকের তাদের মাতৃভূমিতে বসবাস করার অধিকার রয়েছে। সাবেক কর্মকর্তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই।
আফগান উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যেন নয়া তালেবান সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়ার আশা না করেন।
শের মুহাম্মাদ স্তানাকজাই বলেন, আফগানিস্তানকে একটি ‘স্বাধীন’ দেশ। তালেবান সরকার আফগান জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছে এবং এই সরকার আফগানিস্তানের মূল্যবোধ পরিপন্থি কোনো কাজ করবে না।











