গত ৭ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পূর্বেও গাজ্জা উপত্যকার প্রধান লাইব্রেরীটি ব্যাবহার করত স্কুল শিক্ষার্থীসহ অনেক ফিলিস্তিনি। তবে যুদ্ধ শুরু হওয়ার পর বিমান হামলা চালিয়ে তা ধ্বংসস্তূপে পরিণত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিমান বাহিনী। যার ফলে হাজার হাজার বই ও ঐতিহাসিক নথিপত্র নষ্ট হয়ে গেছে। গাজ্জা শহর কতৃপক্ষ এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “কোন কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে লাইব্রেরিটি ধ্বংস করা হয়েছে। যার ফলে হাজার হাজার বই ও ঐতিহাসিক নথিপত্র নষ্ট হয়ে গেছে।”
এবিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক অঙ্গ সংগঠন ইউনেস্কোর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে গাজ্জা পৌর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এবিষয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেনি ইসরাইল।
সূত্র: মিডল ইস্ট আই










