spot_img

ইসরাইলী স্নাইপারের গুলিতে ২ফিলিস্তিনি শিশু নিহতের ভিডিও ভাইরাল

২ফিলিস্তিনি শিশুকে নির্মমভাবে হত্যা করলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের স্নাইপাররা।

বুধবার (২৯ নভেম্বর) দখলকৃত ফিলিস্তিনের জেনিন শহরে এই নৃশংস ঘটনা ঘটে।

অনলাইনে ছড়িয়ে পড়া হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, জেনিনের এক রাস্তায় বেশ কয়েকজন শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ গুলি বর্ষণ হয়। গুলিবর্ষণের আকস্মিকতায় তাদের সকলে দিগ্বিদিক ছুটে পালায়। কিন্তু তন্মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। একই ঘটনা জেনিনের অপর এক সড়কেও ঘটে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইহুদিবাদী ইসরাইলের গুলিতে নিহত এই ২ফিলিস্তিনি শিশুর একজনের নাম আদাম আল-গাওল ও অপরজনের নাম বাসিল আবুল ওয়াফা। তাদের বয়স যথাক্রমে ৮ ও ১৫ বছর। তা্দের উভয়ের পরিবার দখলকৃত ফিলিস্তিনের জেনিন শহরের বাসিন্দা।

হামাস একটি সন্ত্রাসী সংগঠন ও তারা ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি এই অজুহাতে আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জায় রাতের আধারে গণহত্যা চালিয়ে ১৪হাজার ৮৫৪জন বেসামরিক ফিলিস্তিনির পাশাপাশি ৬ হাজার ১৫০ জন শিশুকে হত্যা করে।

শিশু হত্যার বিষয়টি তারা বিভিন্ন ভাবে অস্বীকার করে থাকে। কিন্তু জেনিনে শিশু ওয়াফা ও গাওলকে ইসরাইলী স্নাইপারদের সরাসরি গুলি করে হত্যার ভাইরাল ভিডিও প্রমাণ করে যে, তাদের এসব দাবী ডাহামিথ্যে। বরং তাদের একমাত্র উদ্দেশ্য হলো ফিলিস্তিনি নিধন। হামাসমুক্ত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে অবৈধ রাষ্ট্রটির নিয়মিত হত্যা, নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ফিলিস্তিনি নিধনের বিষয়টিকে আরো দৃঢ় করে তুলে।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামাসমুক্ত দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ইসরাইলী সন্ত্রাসী সেনাদের হামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া ফিলিস্তিন প্রিজনার্স ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমের বিভিন্ন শহর ও এলাকা থেকে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩হাজার ২০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী দখলদার ইসরাইল।

বিবৃতিতে আরো বলা হয়, প্রতিদিনের ন্যায় ইহুদিবাদী ইসরাইলী সেনারা এখনো পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শহরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আরো আগ থেকে গাজ্জা ধ্বংসযজ্ঞ ও নৃশংসতার সাথে মিল রেখে এখানে তারা নির্বিচারে বেসামরিক ফিলিস্তিনিদের উপর গুলি, টিয়ারগ্যাস, বোমা বর্ষণ এবং গ্রেফতার অভিযান পরিচালনা করে আসছে। ৭অক্টোবর থেকে যার মাত্রা আরো বৃদ্ধি পায়।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ