রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে গেলেন মাওলানা মা’মুনুল হক

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

শনিবার (২৯ নভেম্বর) সকালে মাওলানা মামুনুল হক হাসপাতালে যান বলে নিশ্চিত করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ।

তিনি জানান, হাসপাতালে পৌঁছে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় বেগম জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা বলেন, গতকালের তুলনায় আজ তিনি কিছুটা কথা বলতে পারছেন, যা স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক।

মাওলানা মামুনুল হক খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ