spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৩ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সবনের অভিযোগে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ডিএমপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১০৫৪৫ পিস ইয়াবা, ৪৮৪ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৩০ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ