প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপতি মুহাম্মাদ আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৯ ডিসেম্বর) প্রেসিডেন্ট আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে বিদায়ী প্রধান বিচারপতি দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্ট সফলভাবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। করোনাভাইরাস মহামারীকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনাসহ বিচার বিভাগের উন্নয়নে বিদায়ী প্রধান বিচারপতির নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন প্রেসিডেন্ট।
২০১৭ সালের নভেম্বরে প্রধান বিচারপতির দায়িত্ব থেকে বিচারপতি এস কে সিনহার পদত্যাগের আড়াই মাস পর ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি দায়িত্ব পান সৈয়দ মাহমুদ হোসেন।











