আবারো আমেরিকায় তুষারঝড়; এই ঝড়ের জেরে তাপমাত্রা ব্যাপকভাবে নেমে প্রচণ্ড ঠান্ডায় ৫৯ জন নিহত হয়েছেন।
বুধবার (২৯ ডিসেম্বর) দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান আবহাওয়াবিদরা।
সিএনএন জানিয়েছে, ঝড়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বাতিল হয়েছে আড়াই হাজারেরও বেশি ফ্লাইট। বিমান পরিষেবা প্রদানকারী বিভিন্ন সংস্থা জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত কোনো ফ্লাইট ছাড়া সম্ভব নয়।
টেক্সাস, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের প্রশাসনের কর্মকর্তারা জানান, ঝড়ের জেরে তাপমাত্রার অতিরিক্ত নেমে যাওয়ায় ঘর গরম রাখতে বিদ্যুতের চাহিদা বেশ কয়েগুণ বেড়ে গেছে, ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সৃষ্টি হয়েছে বিপুল চাপ। এই চাপের কারণে নিউইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। লাখ লাখ মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।
ফ্লোরিডার এরিয়ে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা মার্ক পোলনকার্জ এক টুইটবার্তায় বলেন, ঠাণ্ডায় জমে মৃত্যু হওয়া মানুষের প্রকৃত সংখ্যা সরকারি সংখ্যার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা প্রবল। সার্বিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
সূত্র: সিএনএন











