spot_img
spot_img

রাজধানীর নিকুঞ্জে একটি হোস্টেলে ভয়াবহ আগুন; নিয়ন্ত্রণে ৭ইউনিট

রাজধানীর নিকুঞ্জে সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলের নয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলের নয় তলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আমাদের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ