spot_img
spot_img

আফগানিস্তান জুড়ে নির্মাণাধীন অসমাপ্ত প্রকল্পগুলি পুনরায় শুরু করতে ইচ্ছুক ভারত

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ৩৪টি প্রদেশে বিভিন্ন কারণে প্রায় ৫০০ এর মত ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা জনিত পরিস্থিতির কারণে এসব প্রকল্প বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তানের সাথে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে যাতে প্রকল্পগুলো পুনরায় শুরু করা যায়।

আফগান অর্থ মন্ত্রণালয় বলেছে, অসমাপ্ত প্রকল্পগুলোর কাজ পুনরায় শুরু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি ঘটবে। যা জনগণের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য ও বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুর রহমান হাবিব বলেন, এসব উন্নয়ন প্রকল্পের প্রায় ৭০ শতাংশই প্রদেশ গুলোর প্রত্যন্ত গ্রামীণ এলাকাজুড়ে। যার মধ্যে রয়েছে স্কুল, হাসপাতাল, স্থানীয় প্রতিষ্ঠান, রিটেনিং ওয়াল, রাস্তা নির্মাণ, পানি সরবরাহ, খেলাধুলার স্টেডিয়াম ও বিনোদন পার্ক।

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ