spot_img
spot_img

ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা বৃদ্ধি; সর্বোচ্চ সংযমের আহ্বান রাশিয়ার

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনীর দ্বারা সৃষ্টি হওয়া ইসরাইল-ফিলিস্তিনি সহিংসতা বৃদ্ধির বিষয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে রাশিয়া। উত্তেজনা এড়ানোর জন্য উভয় পক্ষকে “সর্বোচ্চ সংযম” অনুশীলন করার আহ্বান জানিয়েছে দেশটি।

গত শনিবার (২৮ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি বলা হয়েছে।

গত শুক্রবার (২৭ জানুয়ারি) পূর্ব জেরুজালেমে একটি ইহুদি উপাসনালয়ের সামনে হামলায় ৯ ইসরায়েলি নিহত ও ১৬ জন আহত হওয়ার ঘটনাকে ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে , “জরুরী ভিত্তিতে একটি গঠনমূলক ফিলিস্তিন-ইসরায়েল সংলাপের সূচনা প্রয়োজন।”

বিবৃতিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে একটি সুষ্ঠু আলোচনার মাধ্যমে চক্রাকারে ঘূর্ণায়মান এ সহিংসতার অবসান করা যেতে পারে।

ফলাফল স্বরুপ ১৯৬৭ সালের সীমানার মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি করা উচিত, যা ইসরায়েলের সাথে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করবে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মধ্যপ্রাচ্য কোয়ার্টেটের স্থায়ী সদস্য হিসাবে রাশিয়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে – ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের বিষয়ে মীমাংসা করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ