spot_img
spot_img

আন্তর্জাতিক আদালতে সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমাদের যুদ্ধাপরাধের বিচার চায় আফগানিস্তান

গত ৪০ বছর ধরে আফগানিস্তানের মাটিতে যেসব দেশ যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সম্মুখীন করা উচিৎ বলে মন্তব্য করেছেন দেশটির শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী খলিলুর রহমান হক্কানী।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে তিনি এ মন্তব্য করেন।

খলিল রহমান বলেন, “সাবেক সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্র, আমেরিকা এবং ন্যাটোর অন্তর্ভুক্ত যেসব দেশ আফগানিস্তানে আক্রমণের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করেছে তারাই বর্তমান সংকটের জন্য দায়ী। এসব দেশের বিরুদ্ধে আফগানদের কথা বলা উচিৎ, যাতে তাদের আন্তর্জাতিক আদালতে হাজির করা যায়।”

তিনি আরো বলেন, এখনো কিছু দেশ আফগানিস্তানের অভ্যন্তরে সমস্যা তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

খলিলুর রহমান হক্কানী বলেন, “বর্তমান সরকারকে সমর্থন করার জন্য জনগণের মধ্যে ঐক্য অপরিহার্য।”

উল্লেখ্য, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’ অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান আক্রমণের ফলে ১ লাখ ৭৪ হাজার মানুষের মৃত্যু হয়। যার মধ্যে ৪৭ হাজার ২৪৫ জন আফগান বেসামরিক নাগরিক ও ৬৯ হাজার আফগান সামরিক ব্যক্তি রয়েছে।

অন্যদিকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আক্রমণের ফলে ১০ লাখ আফগান নাগরিক প্রান হারায়। এছাড়াও সোভিয়েত সৈন্যরা বহুসংখ্যক আফগান নারীকে অপহরণ ও ধর্ষণ করে। যুদ্ধ শেষে ৭০ লাখ আফগান গৃহহীন হয়ে পড়ে।

সূত্র: তোলো নিউজ ও বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ