spot_img

নতুনকরে লকডাউনের মেয়াদ বাড়ল দিল্লিতে

ভারতের রাজধানী দিল্লিতে নতুনকরে এক সপ্তাহ বাড়ানো হয়েছে চলমান লকডাউনের মেয়াদ। আগামীকাল সোমবার সেখানে লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ৭ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

শনিবার (২৯ মে) সরকারের পক্ষ থেকে লকডাউন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার (৩১ মে) থেকে দিল্লিতে ‘আনলক পর্ব’ শুরু হবে। শর্তসাপেক্ষে যেসব সংস্থা পুনরায় ব্যবসা-বাণিজ্য শুরু করবে তাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিফটে কাজ চালাতে হবে এবং শ্রমিকদের ব্যাপকভাবে করোনা পরীক্ষা করাতে হবে।

এদিকে শনিবার দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৫৬ জন। মৃত্যু হয়েছে ১২২ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ