spot_img
spot_img

চীনা প্রেসিডেন্টের কার্যকলাপ দেখে মনে হয় আগামী ১৫ বছরে আমেরিকা দখল করে নেবে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনাবাহিনীকে উদ্দেশ করে বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কার্যকলাপ দেখে মনে হয় তিনি আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আমেরিকা দখল করতে পারবেন বলে বিশ্বাস করেন।

শনিবার (২৯ মে) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সেনা ঘাঁটিতে দেওয়া বক্তব্যে বাইডেন এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমি অন্য যেকোনো বিশ্বনেতার চেয়ে শি জিন পিংয়ের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। তিনি ও তার দোভাষীর সঙ্গে একটানা ২৪ ঘণ্টা থেকেছি, চীন এবং আমেরিকায় তার সঙ্গে ১৭ হাজার মাইল দূরত্ব সফর করেছি। তিনি বিশ্বাস করেন, ২০৩০ বা ৩৫ সাল নাগাদ আমেরিকা দখল করতে পারবেন। কারণ, স্বৈরতান্ত্রিক যেকোনো সরকারের পক্ষে তড়িৎ সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

এর আগে মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী ক্যাটেলিন হিক্স বলেছিলেন, আগামী দিনগুলোতে বিশ্বব্যবস্থা ও অর্থনীতিসহ বহু ক্ষেত্রে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে একইসঙ্গে দুই দেশের মধ্যে বহু ক্ষেত্রে সহযোগিতাও থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ