spot_img
spot_img

দেশে ফিরল হজ্বের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজ্বীরা। হজ্বযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে ৪১৯ জন হাজ্বী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, প্রথম দিন মোট ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজ্বী। আগামী ১ জুলাই শেষ হবে হজ্বের ফিরতি ফ্লাইট।

এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয় পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা।

গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ্ব ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজ্বযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই হজ্বযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসা কার্যক্রম শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ্বযাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আগেই প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতি নেওয়া হয়। ফলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজ্বযাত্রী সৌদি আরবে যেতে পেরেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ