spot_img
spot_img

আফগানিস্তানে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে জিরগা শুরু, ৩০০০ আলেম ও প্রবীণ নেতারা অংশ নিচ্ছেন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে বিশিষ্ট ব্যক্তিদের তিন দিনব্যাপী জিরগা শুরু হয়েছে। জিরগায় অংশ নিচ্ছেন সারা দেশ থেকে তিন হাজার আলেম ও বিভিন্ন গোত্রের প্রবীণ নেতারা।

জিরগার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে আফগান প্রধানমন্ত্রী মুহাম্মাদ হাসান আখুন্দ বলেছেন, তার সরকার সমস্যার সমাধানে পূর্ণ মনোযোগ দিচ্ছে, জিরগার উদ্দেশ্য দেশের ব্যবস্থাপনা ঠিক করা।

এদিকে, হলের বাইরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং গুলি চালানোর ঘটনাও ঘটেছে।

তালেবান কর্মকর্তাদের মতে, দুইজন সশস্ত্র লোক কাছের একটি ছাদ থেকে গুলি চালায়। নিরাপত্তা কর্মীরা পাল্টা আক্রমণ চালালে হামলাকারী নিহত হয়।

সূত্র : দুনিয়া নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ