spot_img
spot_img

সুইডেনের কুরআন পোড়ানোর ঘটনায় হেফাজতের নিন্দা

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আজ (৩০ জুন) শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে কুরআন অবমাননা ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ কোনোভাবেই বরদাশত করা যায় না। এই জঘন্য ঘটনা বিশ্বের মুসলমানদের হৃদয়ে চরমভাবে আঘাত হেনেছে। এ ঘটনায় সমগ্র মুসলিম বিশ্বের অন্তরে আজ রক্তক্ষরণ হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃদ্বয় আরো বলেন, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা জোড়ালো আহ্বান জানাচ্ছি। কিছুদিন পরপর ‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে ধর্মীয় মূল্যবোধে আঘাতের দায়ে সুইডিশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ