বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আওয়ামীপন্থী মিডিয়া ডনদের গ্রেপ্তার করতে হবে: রাশেদ প্রধান

আওয়ামীপন্থী মিডিয়া ডনদের গ্রেপ্তারে দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরতন্ত্র ও ফ্যাসিজমকে জায়েজ করার জন্য, বিএনপি-জামায়াতকে জঙ্গি বানানোর জন্য একদল মানুষ মিডিয়া জগৎকে নিয়ন্ত্রণ করেছে। মেরুদণ্ডবিহীন সেলিব্রেটিদের আওয়ামী লীগের প্রচারের কাজে ব্যবহার করেছে। সরকারি কাজের নামে মুজিববর্ষসহ আওয়ামী প্রচারণা করে জনগণের ভ্যাট-ট্যাক্সের হাজার কোটি টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। হিন্দুস্তানের সংস্কৃতিকে প্রচার করেছে। অবৈধ এমপি হওয়ার কারণে আসাদুজ্জামান নূর গ্রেপ্তার হলেও গাউসুল আলম শাওন, সাব্বির রহমান তানিম, ফরহাদুল ইসলাম, ফাহাদ করিমসহ বাকিরা ধরাছোঁয়ার বাইরে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের গ্রেপ্তার করতে হবে।

আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, ফ্যাসিজমের মিডিয়া ডনরা অতীতে আওয়ামী স্ট্র্যাটেজি বা কৌশল প্রণয়ন করেছে। হাসিনাপুত্র জয় এবং রেহানাপুত্র ববির আওয়ামী গবেষণা প্রতিষ্ঠান সিআরআইর নির্দেশনায় আওয়ামী ডিজাইন করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী গুজব ছড়ানোর কৌশল এবং সোশ্যাল মিডিয়ার ডিজাইন করছে কারা? আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের সুরক্ষা দিচ্ছে কারা? কেন আমাদের আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার আশঙ্কায় ১১ দিনের রেড অ্যালার্ট‌ জারি করতে হচ্ছে? দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী কৌশল প্রণয়নের মিডিয়া ডনদের আইনের আওতায় এনে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ