ভারতের কর্ণাটকে একটি মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠেছে। দুই কিশোরীকে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করে আসছিল সেই পুরোহিত। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হলেও অবশেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই পুরোহিতের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল কর্নাটকের মাইসুরুর চিত্রদুর্গা এলাকা।
সোমবার (২৯ আগস্ট) ভারতের কর্ণাটকে ওই পুরোহিতকে ছেড়ে দেওয়া দিলে, তিনি পুনরায় মন্দিরের কাজে নিয়োজিত হন।
সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর ধরে ১৫ ও ১৬ বছরের দুই কিশোরী ওই পুরোহিতের অত্যাচারের শিকার। চিত্রদুর্গার ওই মন্দিরের হস্টেলে থাকত তারা।
সূত্রে আরও জানা যায়, ওই মন্দিরের হস্টেলের ওয়ার্ডেন-সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর করেছে চিত্রদুর্গা থানার পুলিশ। তবে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর শিবমূর্তিকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এমনকি, চিত্রদুর্গার মন্দিরেও ফিরে আসেন তিনি। এর পরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। চিত্রদুর্গা থানা-সহ জেলা প্রশাসনের দফতরের বাইরে বিক্ষোভকারীরা জমায়েত করেন।
এ বিষয়ে কিশোরীদের মেডিক্যাল পরীক্ষা করানো সত্ত্বেও শিবমূর্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়নি। মন্দিরে ফিরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিবমূর্তি বলেন, আমার পাশে থেকে সকলেই সাহস জুগিয়েছেন। ভয় পাওয়ার কারণ নেই। আইনের প্রতি ভরসা রাখুন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা











