কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বোর্ডের সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান। একই সাথে তিনি হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন।
আজ (৩০ অক্টোবর) বেফাকের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত তিনি নির্বাচিত হোন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত বেফাকের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন মাওলানা আশরাফ আলী রহ.। ২০১৯ সালের শেষে তিনি ইন্তেকাল করলে এই দায়িত্বে আসেন মাওলানা আব্দুল কুদ্দুস। পড়ে বিভিন্ন অভিযোগের কারণে তাঁকে পদ ছাড়তে হয়। এরপর দায়িত্বে আসেন আল্লামা নুর হুসাইন কাসেমী রহ.। তিনিও ২০২০ সালে ইন্তেকাল করলে দায়িত্বে আসেন মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস রহ.।











