spot_img
spot_img

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৫৩৩ জনের মৃত্যু; শনাক্ত ২ লাখ ২১ হাজার ৪১৬

গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৩৩ জনের মৃত্যু ও নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৪১৬ জন।

রোববার (৩০ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় জাপানে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৫২৩ জন। এ সময়ে দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন ৫৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত জাপানে করোনায় মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৩২ হাজার ৬৪০ জনে। এদের মধ্যে মারা গেছেন ৪৬ হাজার ৫৯৪ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সবশেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৩৩ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮৩৭ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৫ হাজার ১৯৯ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ