সোমালিয়ার রাজধানী মাগাদিশু’র একটি মোড়ে শনিবার বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।
রোববার (৩০ অক্টোবর) প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ একথা জানান।
ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, এখন পর্যন্ত ১০০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছে এবং হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। খবর এএফপি’র।
সূত্র: বাসস











