ইসরাইলী সন্ত্রাসী কর্তৃক নির্মম হত্যার শিকার হলেন এক গর্ভবতী ফিলিস্তিনি নারী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দখলকৃত ফিলিস্তিন বা অবৈধ রাষ্ট্র ইসরাইলের লড শহরে এই নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, এক ফিলিস্তিনি গর্ভবতী মা তার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় লড শহরের এক চৌরাস্তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক অবৈধ শরণার্থী সন্ত্রাসী ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে।
চৌরাস্তাটির প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইহুদিবাদী অবৈধ শরণার্থী সন্ত্রাসীটি গর্ভবতী ফিলিস্তিনি নারীকে রাস্তাতে তার বাচ্চার সামনেই ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এসময় একটি সাদা গাড়ি চৌরাস্তাটিতে এসে হাজির হলে সন্ত্রাসীটি আরো একবার গর্ভবতী ফিলিস্তিনি নারীটিকে ছুরিকাঘাত করে দৌড়ে গাড়িতে উঠে চলে যায়।
সূত্র: মিডল ইস্ট মনিটর











