রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইসলামের জন্য এই জমিনে আরো একটি বিপ্লব প্রয়োজন: মাওলানা মামুনুল হক

এই জমিনে ইসলামের জন্য আরো একটি বিপ্লব প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, দেশে একটি আদর্শিক ও নৈতিক পরিবর্তন প্রয়োজন। এই জমিনে আরো একটি অভ্যুত্থান, আরও একটি বিপ্লব প্রয়োজন, যা হবে ইসলামের জন্য, আল্লাহর জন্য।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও আজ উন্নতি ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, গতিশীলতা ও আদর্শিক নেতৃত্ব থাকলে যেকোনো জাতি প্রতিকূলতা অতিক্রম করে উন্নতির শিখরে পৌঁছাতে পারে, আফগানিস্তান তার জীবন্ত প্রমাণ।

তিনি বলেন, দুই দশক পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে আফগানিস্তান। সেখানে নেতৃত্ব দিচ্ছেন মোল্লারা, যা আমাদের সমাজের অনেকের ভুল ধারণা ভেঙে দিয়েছে।

তিনি আরো বলেন, যোগ্য নেতৃত্ব থাকলে মোল্লারা দেশ পরিচালনায়ও সফল হতে পারেন; আফগানিস্তানের উন্নয়নই তারই প্রমাণ।

বাংলাদেশের আগামীর দিকনির্দেশনায় জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মোল্লাদের বাংলাদেশ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ