spot_img
spot_img

চান্দা পার্টির বুলেটের জবাব ব্যালটে দেবে জনগণ: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, চান্দা পার্টি পোস্টার ছিঁড়ছে। তারা ৮ দলের নেতাদের পোস্টার ছিঁড়তে পারে, কিন্তু মানুষের মন থেকে মুছতে পারবে না। নির্বাচনি প্রচারণায় বুলেট ছুড়ে মারা হচ্ছে। জনগণ বুলেটের জবাব ব্যালটে দেবে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষ নিন, ৮ দলের প্রতীকে সিল মারুন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহীতে ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, রাকসু নির্বাচন তার প্রমাণ। তিনবার গণভোট হয়েছে, একবারও নির্বাচনের দিন হয়নি। নির্বাচনের দিন গণভোটের নজির ইতিহাসে নেই। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, একইদিনে গণভোট ও নির্বাচন চ্যালেঞ্জের বিষয়। যারা আয়োজন করবেন তারা বুঝে গেছেন, কিন্তু বিএনপি বুঝেনি। জনগণ বুঝে গেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বুঝে নাই৷

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে চিনেছে, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তার গণহত্যার বৈধতা দেওয়া জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করা হয়নি৷ অবিলম্বে ১৪ দলকে নিষিদ্ধ করুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ