spot_img

আমেরিকা থেকে ইসরাইলে পাড়ি দিল সেই গুপ্তচর

আমেরিকার নৌবাহিনীর সাবেক বিশ্লেষক জোনাথন পোলার্ড ইসরাইলে পৌঁছেছে।

এর আগে তার ওপর আরোপ করা প্যারোল বিধিনিষেধ উঠিয়ে নেয়া হয়েছে। খবর এএফপি’র।

ইহুদিদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি করায় জোনাথনকে ৩০ বছর কারাদণ্ড দেয়া হয়েছিল।

আমেরিকার নৌবাহিনীর সাবেক এ কর্মকর্তা ইসরাইলে দেশান্তরিত হওয়ার আশা প্রকাশ করেছিলেন। তার গুপ্তচরবৃত্তির এই কার্যক্রম দখলদার ইহুদিবাদী দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছিল।

ষড়যন্ত্রের দায় নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর ১৯৮৭ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। ২০১৫ সালে সে প্যারোলে মুক্তি পায়।

তার বিরুদ্ধে পাঁচ বছর মেয়াদি প্যারোল নবায়ন না করতে গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে বিদায়কালে ট্রাম্পের পক্ষ থেকে ইসরাইলকে দেয়া উপহার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ