চীনে ঘন কুয়াশাজনিত কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় ২০০ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজনের হতাহতের ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দেশটির হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওইদিন ঝেংঝৌ শহরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। ফলে হুয়াংহে সেতুতে প্রথমে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেগুলোর পেছনে একের পর এক গাড়ি এসে ধাক্কা মারতে থাকে। এভাবে ২০০ গাড়ি সেতুর ওপর আটকে যায়। এমনকি কিছু গাড়ি অন্য গাড়ির ওপরে উঠে যায়।











