spot_img
spot_img

মহানবী (সা.)-এর সৌহার্দপূর্ণ আচরণের শিক্ষা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে: মাওলানা ওবায়দুল্লাহ

চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ বলেছেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। সৃষ্টিকুলের প্রতিটি শ্রেণি রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দয়া-মায়ার কোন না কোন অংশ পেয়েছেন। মহানবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অপূর্ব চারিত্রিক সৌন্দর্য ও শাশ্বত আদর্শে মুগ্ধ হয়ে অমুসলিমেরা দলে দলে ইসলাম গ্রহন করেন। আমরাও যদি মহানবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দয়া, সহানুভূতি, সম্প্রীতি, সৌহার্দপূর্ণ আচরণের চিরন্তন শিক্ষা ছড়িয়ে দিতে পারলে বিশ্বময় ইসলামের শাশ্বত আদর্শর সৌরভ ছড়িয়ে যাবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রামু চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের ২ দিনব্যাপী ৩৫ তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত দুই দিনের ইসলামী মহাসম্মেলনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ, জামিয়া দারুল উলুম চাকমারকুলের পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফ, কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আলী, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির।
আজ (৩০ ডিসেম্বর) শুক্রবার বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে ঐতিহাসিক এ ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হবে। সমাপনী দিবসে প্রধান আলোচক হিসেবে তাকরীর পেশ করবেন, মাওলানা হাফেজ হাসান জামিল।

এ ছাড়াও আরো বয়ান করবেন রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আলম আরমানী, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ আবদুল হক, জামিয়া মাদানিয়া শোলকবহরের মুহাদ্দিস মাওলানা হাফেজ আহমদ গণি, কক্সবাজার রুমালিয়ারছরা জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ আবদুর রহিম রাহী ও জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এজাজুল করিম শফি, রামু মাজহারুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুখলেসুর রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ