spot_img
spot_img

দুর্নীতির দায়ে সু চির আরও ৭ বছরের কারাদণ্ড

মিয়ানমারের সামরিক আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়। খবর রয়টার্স এর।

এ নিয়ে ১৮ মাসের মধ্যে সু চির বিরুদ্ধে সব অভিযোগের রায় শেষ করলো জান্তা সরকার। নোবেলজয়ী সু চিকে (৭৭) এর আগে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং দাপ্তরিক গোপন আইন লঙ্ঘনসহ ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এসব অভিযোগে তাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র: রয়টার্স
spot_img
spot_img
spot_img

সর্বশেষ