spot_img
spot_img

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আনিসুর রহমান আনিস (৫০)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাকরপাড়া গ্রামের আনিসুর রহমানের সঙ্গে আয়নাল হকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সেই জমি নিজের দাবি করে আনিসুর রহমান শুক্রবার সকালে সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক ও তার স্বজনরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লোকজন আনিসুর রহমানকে মাথায় শাবল দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ৫ জন আহত হন। পরে আনিসুর রহমানসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ