spot_img
spot_img

উত্তেজিত পরিস্থিতির মাঝেই জেরুজালেম সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন

ফিলিস্তিন ইজরাইল চলমান সংকটের মধ্যেই মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে জেরুজালেম পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যদিও ওয়াশিংটন এটিকে দু’পক্ষের সঙ্কট নিরসনে শান্তি মিশন সফর হিসেবে উল্লেখ করছে ।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) তিনি রামাল্লা ও পশ্চিম তীর সফর করবেন বলে জানিয়েছে ইউরো নিউজ।

এ সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার মিশর সফর শেষে তেল আবিবে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। এছাড়াও সিনাগগের বাইরে বন্দুক হামলাকে যারা সমর্থন করছে তাদের প্রতি নিন্দা জানিয়েছেন ব্লিনকেন।

সূত্র: ইউরো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ