spot_img

হাফেজ রেজাউল করিম হত্যার সুষ্ঠু বিচার চায় জমিয়ত

গত ২৮ জুলাই বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে অনুষ্ঠিত সরকার দলীয় শাস্তি সমাবেশ শেষে ফেরার সময় একই দলের দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে জামেয়া মাদানিয়া যাত্রাবাড়ীর ছাত্র হাফেজ রেজাউল করিম নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

জমিয়ত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অন্যান্য সাধারণ মানুষের ন্যায় সেও হয়তো কোন প্রয়োজনে ঐ এলাকা দিয়ে যাচ্ছিল, সে কেন হামলার শিকার হল? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর আমাদেরকে দিতে হবে। আমরা এই নিষ্ঠুরতম হত্যাকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে নেতৃবৃন্দ হাফেজ রেজাউল করিমের মাগফিরাত কামনা করে তার পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।

দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী আজ সংবাদ মাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে এ সব কথা বলেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ