spot_img
spot_img

জমিয়তের সম্মেলনে বোমা হামলায় আফগান সরকারের নিন্দা

জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলনে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

রবিবার (৩০ জুলাই) দেশটির তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান খায়বার পাখতুনখার বাজুঢ়ে জমিয়তে উলামায়ে ইসলামের সম্মেলনে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে আহত ও নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এধরণের অপরাধ কোনোভাবেই বৈধ হতে পারে না। এই ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা শহীদদের জান্নাতুল ফিরদাউস ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, পাকিস্তানের খায়বার পাখতুনখা প্রদেশের বাজুঢ় জেলার রাজধানী খারে মাওলান ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তের সম্মেলনে বড় ধরণের বোমা হামলার ঘটনা ঘটে।

এই হামলায় খারের জমিয়তের সভাপতি মাওলানা জিয়াউল্লাহ জান ও তাহসিলে নাওয়াগাইয়ের সেক্রেটারি হামিদুল্লাহ হাক্কানি সহ এখন পর্যন্ত মোট ৪০ জন নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ২ শতাধিক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ