spot_img
spot_img

হাফেজ রেজাউল হত্যার সুষ্ঠু বিচার চায় হাইআতুল উলয়া

গত ২৮ জুলাই (শুক্রবার) শান্তি সমাবেশ শেষে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রাণ যায় জামেয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল করীমের। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

সোমবার (৩১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল-হাইআতুল উলয়ার নেতবৃন্দ এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষ হতে হাফেজ রেজাউল করীমের পরিবারকে ১ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান আল্লামা শায়খ সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতী ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা সুলতান যওকের প্রতিনিধি মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা ওবায়দুল্লাহ হামজা, মাওলানা জিয়াউদ্দীনের প্রতিনিধি মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের প্রতিনিধি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মুফতী মোহাম্মদ আলী, মুফতী এনামুল হক, মুফতী নূরুল ইসলাম (গওহরডাঙ্গা), আল-হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ