গত ২৮ জুলাই গুলিস্তানে আওয়ামীগের তথাকথিত শান্তি সমাবেশে দলীয় কোন্দল ও সন্ত্রাসী আক্রমণে নিরিহ মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল কে প্রকাশ্য দিবালোকে নির্মম নৃশংস ভাবে হত্যা করার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
আজ সোমবার (৩১ জুলাই) গণমাধ্যম পাঠানো এক যুক্ত বিবৃতিতে পার্টির নেতৃদ্বয় বলেন, একজন নিরিহ মাদ্রাসা ছাত্র কে এভাবে বিনা উস্কানিতে দিবালোক কুপিয়ে হত্যা করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে এর দায় কোনভাবেই সরকার এরাতে পারবে না।
নেতৃদ্বয় অবিলম্বে এই জগন্য হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
এছাড়াও এই নির্মম নৃশংস হত্যাকান্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর এর আমীর প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান ও মহানগর সেক্রেটারি মাওলানা ফরহাদুল আলম। বাংলাদেশ ইসলামী যুব সমাজের সভাপতি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মহাসচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান। ইসলামি ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক সাখী ও মহাসচিব বি এম জেহাদি। নেতৃবৃন্দ অনতিবিলম্বে দায়ী ব্যাক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানান। অন্যথায় এর কড়া মাশুল দিতে হবে বলেও নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।










