spot_img

বিএনপি বাংলাদেশের অগ্রগতিকে থামাতে চায় : সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নকে নস্যাৎ করা। তারা বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়।

তিনি বলেন, শেখ হাসিনার যুগান্তকারী উন্নয়নগুলো আওয়ামী লীগ সরকার কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য নয়, বঙ্গবন্ধু কন্যার এই উন্নয়ন এদেশের সকল মানুষের জন্য। বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা নস্যাৎ করে দিয়ে এদেশের মানুষের সকল অর্জনকে নষ্ট করে দিতে চায়।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

ড. সেলিম মাহমুদ বলেন, বিএনপির ১০ দফা এবং পরবর্তীতে প্রকাশিত তাদের তথাকথিত রাষ্ট্র মেরামতের প্রস্তাব সমূহ হাস্যকর। বিএনপি বলছে, পার্লামেন্ট বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। ‌‌আওয়ামী লীগ ঠুনকো কোনো বিষয় নয়। আওয়ামী লীগকে উৎখাত করা মোটেও সহজ কাজ নয়। এদেশের প্রতিটি ধূলিকণা, ঘাস লতাপাতা আর শিশির বিন্দুর সাথে আওয়ামী লীগ মিশে আছে। এদেশের লক্ষ কোটি মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ বেঁচে আছে । লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে মায়া কান্না করে কোনো লাভ নেই। এই ব্যবস্থা এখন একটি পাস্ট অ্যান্ড ক্লোজড চ্যাপ্টার। আওয়ামী লীগ এই ব্যবস্থা বাতিল করেনি। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে অবৈধ ও অসংবিধানিক ঘোষণা করে এই ব্যবস্থাকে বাতিল করে দেয়। সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সকল নির্দেশ রাষ্ট্রের রাষ্ট্রপতিসহ সংসদ, সরকার ও সকল আদালতের উপর বাইন্ডিং। একজন মৃত প্রাণীর যেমন কোনো কার্যকারিতা থাকে না, তেমনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা একটি মৃত ব্যবস্থা, যা ফিরিয়ে আনার সাংবিধানিক, আইনি ও প্রশাসনিক কোনো সুযোগ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ