বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

আমরা কাউকে আক্রমণ করব না; তবে আক্রান্ত হলে ছাড় দেব না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের এখন প্রয়োজন দেশের মানুষকে বাঁচিয়ে রাখা। আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে কোনো ছাড় দেব না।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে তিনি নিজ নির্বাচনি এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পথে ফেনীতে যাত্রাবিরতির সময় এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক অবস্থান থাকবে। তারা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে এসে স্পটে শান্তি সমাবেশ করবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ