রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আমাদের লক্ষ্য একটাই; নিশি রাতের ভোট ডাকাতদের বিরুদ্ধে অবস্থান : কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, নিশি রাতের অবৈধ সরকার ও ভোট ডাকাতদের বিরুদ্ধে অবস্থান এবং তাদের বিদায়।

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করা। এ কাজগুলো সম্পন্ন করার কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির সহযোগিতায় আমাদের সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশ গতকাল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তাদের উপরে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ এবং লাঠিচার্জ গণতন্ত্র এবং মানবাধিকারের পরিপন্থী। আশাকরি সকলে নিজ নিজ জায়গা থেকে মানবতার পরিচয় দিয়ে সকলের প্রতি সমান আচরণ করবেন।

শনিবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, অতি দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি কিছু কিছু তথাকথিত মুসলমান ইসলামিক দলগুলোকে উগ্র দল হিসেবে চিহ্নিত করে। কোনো মুসলমান যদি দাঁড়ি রাখে নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, সে কখনো উগ্রবাদী হতে পারে না।

তিনি বলেন, ইসলাম ধর্ম উগ্রবাদী শিক্ষা দেয় না বরং বিনয়ী এবং ভদ্রতার শিক্ষা দেয়। কিছু কিছু রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের ভয়ে আতঙ্কিত আছে এবং তারাই এই দলটিকে উগ্রবাদী দল হিসেবে চিহ্নিত করার কাজে ব্যস্ত আছেন। দয়া করে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হন। সরকারবিরোধী আন্দোলনরত দলগুলো একে অন্যের বিরুদ্ধচারণ করা বন্ধ রাখুন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ