বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

জাতীয় নির্বাচনে আবারও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়া হবে। সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচনে আবারও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমি ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়বো। সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উন্নয়নের এই ধারা বন্যা বা করোনা মহামারি রুদ্ধ করতে পারেনি। আমাদের সামনে উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশের হাতছানি। এই সুযোগ কাজে লাগোতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ