spot_img

সংসদের পর বিএনপি থেকেও পদত্যাগ করলেন আবদুস সাত্তার

সংসদ সদস্য থেকে পদত্যাগের পর এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকেও পদত্যাগ করলেন আবদুস সাত্তার ভূঁইয়া।

শনিবার (৩১ ডিসেম্বর) আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমার বাবা প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আছেন। তার বয়স হয়েছে। তাছাড়া আমার বাবা টানা ২৭ বছর জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা। দলের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন; কিন্তু গত নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির কোনো ব্যাপারেই তাকে কোনোকিছু জিজ্ঞেস করা হয় না। তাই সম্মান থাকতে আমার বাবা দল থেকে পদত্যাগ করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ